শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

বগুড়ায় নির্মাণাধীন ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের এক নারী যাত্রী নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বগুড় -নওগাঁ সড়কের কাহালু উপজেলার দরগাহাট বগুড়া ভান্ডার জুটমিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ফাহিমা বেগম (৪০) জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপড় গ্রামের আফজালের স্ত্রী।

জানাগেছে, বগুড়া থেকে সাকিব পরিবহনের একটি বাস ক্ষেতলাল যাচ্ছিল। পথিমধ্যে দরগাহাট এলাকায় নির্মাণাধীন ব্রিজের গার্ডারের সাথে ধাক্কা লেগেে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী ফাহিমা বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD