শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

এশিয়ার সেরা সিনেমার তালিকায় আরিফিন শুভ’র সিনেমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

 

খাবার নিয়ে তৈরি এশিয়ার সেরা ২৫ সিনেমার তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক খ্যাতনামা ম্যাগাজিন ‘এশিয়ান মুভি পালস’। সেই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ অভিনীত কলকাতার প্রথম সিনেমা ‘আহা রে’।

খাবারকে কেন্দ্র করে দুই ধর্মের মানুষের ভালোবাসার গল্প উঠে রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহা রে’ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার পর দেশ ও দেশের বাইরে প্রশংসা পায়। সিনেমাটিতে আরিফিন শুভ’র বিপরীতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পাওয়ায় শুভ জানিয়েছেন, খাবার নিয়েই এর গল্প। আর নিজেকে সেভাবেই প্রস্তুত করতে হয়েছিল। বেশ গুছিয়ে কাজটি সম্পন্ন হয়। আমার কলকাতার প্রথম সিনেমার এমন অর্জনে আমি গর্বিত।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে ঋতুপর্ণা জানিয়েছেন, সেরা ২৫টি খাবার নিয়ে তৈরি ছবির তালিকায় উঠে এসেছে, এটা আমাদের কাছে গর্বের। এর আগেও সিনেমাটি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু পুরস্কার পেয়েছে। নিজেকে এ সিনেমার অংশ ভেবে খুব ভালো লাগছে।

সিনেমাটিতে শুভ-ঋতুপর্ণা ছাড়াও আরও অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, শকুন্তলা বড়ুয়া, অমৃতা চট্টোপাধ্যায় প্রমুখ। সিনেমাটি ‘ভাবনা-আজ-ও-কাল’ এর ব্যানারে নির্মিত হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD