শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দ্বিতীয় দিন শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : সিডনিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই উইকেটে ৯৬ রান করে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ২৪২ রানে পিছিয়ে আছে রাহানের দল, হাতে আছে ৮ উইকেট।

চেতশ্বর পুজারা ৯ ও অজিঙ্কা রাহানে ৫ রানে ব্যাট করছেন। ওপেনার রোহিত শর্মা ২৬ ও শুভমান গিল ৫০ রান করে সাজঘরে ফিরেছেন। অস্ট্রেলিয়ার পক্ষে জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয়। অজি তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ ১৩১ ও মার্নাস লাবুশানে ৯১ রানের ইনিংস খেলেছেন।

২২৬ বলে ১৩১ রান করার পথে স্মিথ বাউন্ডারি মেরেছেন ১৬টি। টেস্টে এটি তার ২৭তম শতক। অভিষেকে আলো ছড়িয়েন উইল পুকোভস্কি। ৬২ রান আসে পুকোভস্কির ব্যাট থেকে।

চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১ সমতায় আছে। অ্যাডিলেডে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে একই ব্যবধানে জয়লাভ করে ভারত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD