শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ওষুধ আনতে গিয়েছিলেন বৃদ্ধা, পথেই ট্রেনের ধাক্কা…

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের অদূরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা রোমেলা খাতুন(৭০) চুয়াডাঙ্গা সদর উপজেলার তিঁতুদহ ইউনিয়নের বড় শলুয়া গ্রামের ছবদুল হোসেনের স্ত্রী।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে উথলী হাইস্কুলের সামনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসের ধাক্কায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বোনের ছেলের মৃত্যুর সংবাদে গত বৃহস্পতিবার সেনেরহুদা গ্রামে আসেন রোমেলা খাতুন। শনিবার সকালে ওষুধ আনতে গ্রামের কমিউনিটি সেন্টারে আসার সময় রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD