শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেসির ‘প্রথম’ লাল কার্ড, নিষিদ্ধ হতে পারেন চার ম্যাচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

ক্রীড়া ডেস্ক : রোববারের রাত নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন লিওনেল মেসি। ফুটবল মাঠে গুডবয় হিসেবে পরিচিত মেসি এমন রাত কখনো দেখেননি। বিশেষ করে বার্সেলোনার জার্সিতে।

বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপারকোপা জিতেছে অ্যাথলেটিক বিলবাও। ম্যাচে হার-জিত থাকতেই পারে। তা মেনেও নেন যে কোনো খেলোয়াড়। কিন্তু লাল কার্ড মানবেন কি করে! লিওনেল মেসি বার্সেলোনা ক্যারিয়ারে প্রথমবার দেখলেন লাল কার্ড। সব মিলিয়ে তৃতীয়বার।

ফাইনালের আগে বার্সেলোনার জার্সিতে ৭৫৩ ম্যাচ খেলেছেন মেসি। মাঠ থেকে সরাসরি কখনো তাকে উঠে যেতে হয়নি। তবে গতকাল সেই দিনটি দেখতে হলো। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে মেসি ম্যাচের ১২১+১ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন।

ম্যাচ যখন হাত থেকে বেরিয়ে যায় তখন মেজাজ হারিয়ে বিলবাওয়ের এসিয়ের ভিয়ালিব্রেকে ঢুসা মেরে ভুপাতিত করেন মেসি। রেফারির চোখ প্রথমে তা এড়িয়ে যায়। পরে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি তাকে লাল কার্ড দেখান।

এ ঘটনায় মেসি চার ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। স্প্যানিশ ফেডারেশন তার ঘটনা তদন্ত করে সিদ্ধান্ত জানাবে। যদি চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন তাহলে বৃহস্পতিবার কোপা ডেল রের ম্যাচে করনেলার বিপক্ষে খেলতে পারবেন না মেসি। পাশাপাশি লা লিগায় ইলচে, অ্যাথলেটিক ক্লাব ও রিয়েল বেতিসের বিপক্ষে ম্যাচ মিস করবেন তিনি।

এর আগে মেসি দুইবার লাল কার্ড দেখেছিলেন। দুটিই আর্জেন্টিনার জার্সিতে। ২০০৫ সালের ১৭ আগস্ট আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচে লাল কার্ড দেখেন। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে ডিফেন্ডার ভিলমস ভানজাককে মুখে আঘাত করেন মেসি। বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় ভিলমস মেসির জার্সি টেনে ধরেন। জার্সি ছোটানোর সময় মেসি তাকে মুখে আঘাত করেন। লাল কার্ড দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মেসি।

১৪ বছর পর ২০১৯ সালের ৭ জুলাই চিলির বিপক্ষে ম্যাচে দ্বিতীয় লাল কার্ড দেখেন মেসি। ম্যাচের ৩৭ মিনিটে চিলির অধিনায়ক গ্যারি মেডেলের সঙ্গে বল দখলের পর ধাক্কাধাক্কি করেন মেসি। পরবর্তীতে রেফারি দুজনকেই লাল কার্ড দেখান। ‘ভিএআর’-এ রিপ্লে দেখার পরও সিদ্ধান্ত বদলাননি রেফারি।

সূত্র : রাইজিংবিডি.কম

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD