শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

কুমিল্লায় প্রাইভেটকারে ৫০ কেজি গাঁজা, গ্রেফতার ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

কুমিল্লায় প্রাইভেটকারে করে পাচারকালে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম আরমান হোসেন। তিনি কুমিল্লা সদর উপজেলার কালিকাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, সদর উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকায় সোমবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় প্রাইভেটকারে করে গাঁজা পাচারকালে হাতেনাতে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD