শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ম্যানইউকে শীর্ষে তুললেন কাভানি-পগবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের হয়ে গোল করেছেন এডিনসন কাভানি ও পল পগবা।

বুধবার রাতে নিজেদের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই ইংলিশ ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকম্যানের গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। ম্যাচের ২১তম মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানির গোলে সমতা আনে ম্যানইউ।

সমতায় থেকে বিরতিতে যায় দুদল। ম্যাচের ৬৫তম মিনিটে দারুণ এক গোলে ইউনাইটেডকে এগিয়ে নেন ফরাসি তারকা পল পগবা। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে গুনার সুলশারের দল।

এ জয়ে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। ১২ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে ফুলহ্যাম।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD