শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কবজির পজিশন ঠিক করে ইনসুইং করাচ্ছেন মোস্তাফিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : বাঁহাতি পেসারদের সবচেয়ে বড় অস্ত্র বল ভেতরে ঢোকানো। ব্যাটসম্যানদের জন্য ভেতরে ঢোকানো বল বরাবরই চ্যালেঞ্জিং। মোস্তাফিজুর রহমান এ অস্ত্র ছাড়া ছিলেন অসম্পূর্ণ। কিন্তু বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার একাধিক বল ডানহাতি ব্যাটসম্যানদের ভুগিয়েছে। ইনসুইং ডেলিভারিতে পরাস্ত করেছেন।

বোলিং কোচ ওটিস গিবসন বৃহস্পতিবার জানালেন, ধীরে ধীরে মোস্তাফিজ ইনসুইং ডেলিভারিতে আরও পরিপক্ব হয়ে উঠবেন। বল ভেতরে ঢোকানো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিলেন তিনি। সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে কাজ করেছেন। কয়েক মাসের জন্য দায়িত্ব পাওয়া শার্ল ল্যাঙ্গাভেল্টও বাঁহাতি পেসারের ইনসুইঙ্গার নিয়ে কাজ করেছেন।

দীর্ঘ মেয়াদে দায়িত্ব পাওয়া গিবসন তাকে দিচ্ছেন পর্যাপ্ত সময়। পাশাপাশি তার কবজির পজিশনেও পরিবর্তন এনেছেন তিনি। তাতে বল ছোঁড়ার তারতম্য পাওয়া যাচ্ছে। শিষ্যকে নিয়ে গিবসন বলেন,‘সে অনেক পরিশ্রম করেছে। তার সাথে কাজ করার অভিজ্ঞতাও বেশ ভালো। তার সাথে কাজ করা আনন্দদায়ক। আমরা চেষ্টা করছি বল ভেতরে আনার, আমরা অনেক কিছু নিয়েই কাজ করেছি তার কবজির পজিশন নিয়ে।

সে ইতিমধ্যে প্রমাণ করেছে যে সে তার কবজির পজিশন ঠিক জায়গায় আনলে বল ভেতরের দিকে সুইং করাতে পারে। আশা করছি সে এখান থেকে আরও ভালো করবে এবং সামনের ম্যাচ গুলোয় আপনারা আরও বল ভেতরের দিকে সুইং করতে দেখবেন।’ শেষ কয়েক বছরে বাংলাদেশের সাফল্যের বড় কৃতিত্ব মোস্তাফিজ রহমানের। ২০১৯ বিশ্বকাপেও মোস্তাফিজ পেয়েছেন ২০ উইকেট।

কিন্তু তার ২০ উইকেটের প্রতিটিই এসেছে ৩০ ওভারের পর। নতুন বলে মোস্তাফিজকে পাওয়া না গেলেও গিবসনের বিশ্বাস দ্রুতই তিনি স্বরূপে ফিরবেন। ক্যারিয়ারের শুরু থেকেই মোস্তাফিজ দাপিয়ে বেড়িয়েছেন। ২২ গজে বোলিং করলেই উইকেট। তবে তার কাজের পরিধি তার সবথেকে বড় ক্ষতি করেছিল।

জাতীয় দলে প্রবেশের পরপরই তার ডাক পরে বিভিন্ন জায়গায় খেলার। আইপিএল, কাউন্টি ক্রিকেট, পিএসএলে খেলতে চলে যান বাঁহাতি পেসার। ধকল সামলাতে পারেননি। যেতে হয় ছুঁরি-কাঁচির নিচে। ধাক্কা খাওয়ার পর বিসিবির টনক নড়ে। অস্ত্রোপচারের পর তাকে চর্চা করা শুরু করে বিসিবি।

পারফরম্যান্স খারাপ হওয়ায় লাল বলের চুক্তি হারিয়েছেন। সাদা বলে পূর্ণ মনোযোগী ছাত্র মোস্তাফিজ। গুরুর মতো তারও বিশ্বাস, দ্রুতই পুরোনো আস্থা অর্জন করতে পারবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD