শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জন কেরিকে ঢাকা সফরের আমন্ত্রণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি টেলিফোনে আলাপ করেছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলাপ হয়।

পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফোনালাপে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশে এর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জন কেরিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রসঙ্গত, জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পরে জন কেরি প্রেসিডেন্টের জলবায়ু উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD