শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কাল প্রথম প্রস্তুতি ম্যাচে সোহান অধিনায়ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আগামীকাল শুক্রবার বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিসিবি একাদশের নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের বেশ কিছু খেলোয়াড় বিসিবি একাদশে আছেন। টেস্ট সিরিজের প্রস্তুতি সারতে বাংলাদেশ টেস্ট দলে থাকা বেশ কিছু খেলোয়াড়ও এই ম্যাচে খেলবেন।

সদ্যই বাংলাদেশের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তাই টেস্ট সিরিজে তারা ঘুরে দাঁড়াতে মরিয়া। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১১ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বিসিবি একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলি, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, রসিাদ হোসেন, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, শাহাদাত হোসেন দিপু, নাইম শেখ, শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেই ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমার বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জসুয়া ডা সিলভা, শ্যানন গাব্রিয়েল, কাভেম হজ, আলজেরি জোসেফ, কাইল মায়ারস, শায়ান মোসেলে, ভিরাসামি পলমল, কেমার রোচ, রেমন রেইফার ও জোমেল ওয়ারিকেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD