শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রংপুরে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল উদ্ধার, আটক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

রংপুরে বিড়ির প্যাকেটে লাগানোর জন্য ছাপানো প্রায় ৩ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ(ডিবি)। এ সময় নকল ব্যান্ডরোল সরবরাহের অভিযোগে একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিকালে নগরীর মাহিগঞ্জ জেবিসেন রোডস্থ মটভাঙ্গা পুকুর সংলগ্ন এলাকা থেকে ব্যান্ডরোলগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন নগরীর সাহেবগঞ্জ এলাকার ইয়াকুব আলীর ছেলে পিকআপ ড্রাইভার নাজির হোসেন (২০) ও হারাগাছ এলাকার মোস্তা মিয়ার ছেলে মিজানুর রহমান (২৪)।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেবিসেন এলাকায় একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পিকআপ ভ্যানে থাকা বিপুল পরিমান নকল ব্যান্ডরোল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেওয়া রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান হোসেন বলেন, অভিযানে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়েছে। এ সময় পিকআপসহ দুইজনকে আটক করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD