শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বার্সা-মেসির চুক্তি ফাঁস করল স্প্যানিশ গণমাধ্যম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সবশেষ চুক্তির একটি কপি হাতে এসেছে স্প্যানিশ গণমাধ্যম এল মুন্ডোর। তাদের দাবি ক্রীড়াঙ্গনের ইতিহাসে সব বড় চুক্তি এটি।

প্রতিবেদনের বরাতে ইএসপিএন জানিয়েছে, চার মৌসুমে কাতালান দলটি মেসিকে ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো যা ৫ হাজার ৭০২ কোটি ৮২ লাখ বাংলাদেশি টাকা দিবে বলে চুক্তি করেছিল। প্রতি মৌসুমে প্রায় ১৩৮ মিলিয়ন ইউরোর দেয়ার কথা বলে হয়েছে এতে।

২০১৭ সালে হওয়া ওই চুক্তিটি শেষ হবে ২০২১ সালের জুন মাসে। সেই অনুযায়ী ৫১ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৫৪৫ ইউরো এরইমধ্যে পেয়ে গেছেন ছয় বারের ব্যালন ডি’ অর জয়ী। শুধু চুক্তি সই করতেই আর্জেন্টাইন অধিনায়ককে ১১ কোটি ৫২ লাখ ২৫ হাজার ইউরো দেয়া হয়েছিল। লয়্যালিটি বোনাস হিসেবে ৭৭ কোটি ৯২ লাখ ৯৯৫ ইউরো পেয়েছিলেন তিনি।

কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে চলমান চুক্তি শেষ হওয়ার আগেই বিদায় নিতে চেয়েছিলেন মেসি। ২০২০/২১ মৌসুম শুরুর আগেই দল ত্যাগের সিদ্ধান্ত জানান। যদিও শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতায় বার্সায় থাকার সিদ্ধান্ত নেন। গুঞ্জন রয়েছে মৌসুম শেষ হতেই দল পরিবর্তন করতে চলেছেন তিনি। নতুন গন্তব্য কোথায়? তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD