শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেলে উড়ে গেল শিশুর হাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে বল ভেবে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে মহরমি আক্তার মায়া (১১) ও তার ছোট বোন মারিয়া (৩) নামে দুই শিশু আহত হয়েছে। এ ঘটনায় মহরমি আক্তার মায়ার হাতের কব্জি উড়ে যায়।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা-বিদিরপুর মহল্লায় এ ঘটনা ঘটে। আহত শিশুরা একই এলাকার আশরাফুল হকের মেয়ে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, আহত মায়া ও মারিয়া সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এ সময় পরিত্যক্ত জায়গায় একটি কৌটা দেখতে পেয়ে সেটি বল ভেবে খেলতে গেলে বোমাটি বিস্ফোরণ হলে মায়ার মুখ পুরোপুরি ঝলসে যায় এবং হাতের কব্জি উড়ে যায়। একই সময় তার ছোট বোন মারিয়া সামান্য আহত হয়।

এ ঘটনায় গুরুতর আহত মায়াকে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার ছোট বোন মারিয়াকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপে একাধিক হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD