শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা, থাকবে আরো ২ দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

‘মাঘের শীতে বাঘ পালায়’ প্রবাদের মর্মার্থ এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের মানুষ। তীব্র ও মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের অন্তত ৪০ জেলা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আজ সোমবার (১ ফেব্রুয়ারি) এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরো দুই দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, গতকাল রংপুর বিভাগের রাজারহাটে তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫, যা এ মৌসুমে সর্বনিম্ন। এর আগে গত ১৯ ডিসেম্বর রাজারহাটেই ছিল সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে হলেও চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল বিভাগ এবং রংপুর ও খুলনা বিভাগের কোথাও কোথাও এবং সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, হাতিয়া ও সন্দ্বীপ অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং পাশাপাশি দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD