শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২০২২ বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ মাঠে: ফিফা সভাপতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী দর্শকবিহীন মাঠে খেলা হচ্ছে। দর্শকশূন্য মাঠে ফুটবল, ক্রিকেট কিংবা অন্য যেকোনো খেলা অনেকটাই প্রাণচাঞ্চল্যহীন। এভাবে অন্যান্য ম্যাচ আয়োজিত হলেও বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হতে পারে না।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর বিশ্বাস টিকা প্রয়োগের মাধ্যমে ২০২২ সালে করোনাকে হারিয়ে বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ গ্যালারিতে।

এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের মাধ্যমে আমরা বিশ্বকে আবার এক সুঁতোয় গাঁথতে পারবো। আবার আমরা গ্যালারিতে উল্লাস করতে পারবো। করোনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ মাঠে।’

ইনফানতিনো এও জানিয়েছেন যে কোনোভাবেই সাধারণ মানুষের চেয়ে অ্যাথলেটদের করোনার টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া ঠিক হবে না।

২০২২ কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২২ সালের২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD