ডেস্ক রিপোর্ট : বর্তমানে বিশ্বের অন্যতম সেরা বোলার জসপ্রিত বুমরাহ। ভারতের হয়ে তিনি টেস্ট খেলছেন তিন বছরের বেশি সময় ধরে। আইসিসির র্যাঙ্কিংয়ে সেরা দশ টেস্ট বোলারের একজন তিনি। ভারতের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হলেও কখনো টেস্ট খেলা হয়নি তার।
আজ বুমরাহের অপেক্ষা ঘুচলো। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের মধ্য দিয়ে দেশের মাটিতে টেস্ট খেলতে নামলেন তিনি। ব্যক্তিগত সপ্তম ওভারে ড্যান লরেন্সকে সাজঘরে পাঠিয়েছেন এই পেসার।
প্রতিবেদন লেখার সময় টসে জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৬৪ রান। ডমিনিক শিবলি ২৬ ও অধিনায়ক জো রুট ১ রানে ব্যাট করছেন।
এর আগে দেশের বাইরে ১৭টি টেস্ট খেলে বুমরাহ নিয়েছেন ৭৯টি উইকেট।
আরও পড়ুন :