শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিখোঁজের ৫ দিন পর ডোবায় যুবকের লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামে নিখোঁজের ৫ দিন পর জুবাইল মিয়া (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কের মনতৈল এলাকার একটি ফসলি জমির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। সে মনতৈল গ্রামের আসকির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি একটি মাহফিলের উদ্দেশ্য বের হলে আর বাড়ি ফেরেনি জুবাইল। এ পর্যন্ত খোঁজাখুঁজি করছিল স্বজনরা। জুবাইলের সন্ধান না পেয়ে তার পিতা আসকির মিয়া লাখাই থানায় একটি জিডি করেন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন ডোবায় একটি লঅশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

লাখাই থানা ওসি সাইদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে কাজ চলছে। কাউকে এখনও আটক করা না হলেও সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবদ চলছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD