শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

ন্যূনতম খরচে দুবাই ঘুরে আসুন ইউএস-বাংলায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা দেশীয় পর্যটকদের ন্যূনতম খরচে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে। দুবাই হলিডে প্যাকেজগুলো আগামী ১০ এপ্রিল পর্যন্ত কার্যকরী থাকবে।

ভ্রমণ পিপাসু বাংলাদেশি পর্যটকদের সংখ্যা দিনদিনই বেড়ে চলেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটকদের জন্য দুবাই-এ ঘোষণা করেছে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ। অনিন্দ্য সুন্দর আর আধুনিকতার অপূর্ব মিশ্রণের শহর দুবাই-এ ভ্রমণকে উপভোগ করতে প্রতিজনের জন্য নূন্যতম ৯১ হাজার ১৯০ টাকায় দুই রাত তিন দিন থাকা, ঢাকা-দুবাই-ঢাকা সকল প্রকার ট্যাক্সসহ এয়ার টিকেট, ভিসা ফি, সকালের নাস্তাসহ আরও নানাবিধ সুযোগ সুবিধা রয়েছে ট্যুর প্যাকেজে।

এখানে উল্লেখ্য ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা-দুবাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটন শিল্পের বিকাশ সাধনে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। ‘দেশকে জানা আর বিদেশকে চেনা’ এই উপলব্ধি থেকেই দেশীয় পর্যটন বিকাশের সাথে সাথে দেশীয় পর্যটকদের বিভিন্ন দেশে স্বল্প খরচে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা।

ইউএস-বাংলা’র হলিডে প্যাকেজগুলো কমপক্ষে দু’জনের জন্য প্রযোজ্য। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে।

প্যাকেজ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এয়ারলাইন্সের যে কোনো সেলস অফিসে যোগাযোগ করুন। ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ অথবা হটলাইন ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করে আজই আপনার ট্রাভেল প্যাকেজ গ্রহন করুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD