শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারানে জেতালেন পিছিয়ে পরা রিয়ালকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রাফায়েল ভারানের জোড়া গোলে পিছিয়ে পরেও ২-১ গোলে হারিয়েছে হুয়েস্কাকে।

এই জয়ে ২১ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে রিয়াল। সমান ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে সেভিয়া। আর এক ম্যাচ কমা খেলা বার্সেলোনা ৪০ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

হুয়েস্কার মাঠে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি জিনেদিন জিদানের শিষ্যরা। উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পরে তারা। ৪৮ মিনিটে হুয়েস্কার জাভিয়ের গালান গোল করে এগিয়ে নেন দলকে।

অবশ্য তাদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি রিয়াল। ৫৪ মিনিটে রাফায়েল ভারানে গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়ে ম্যাচ গড়ায় ৮৩ মিনিট পর্যন্ত। ৮৪ মিনিটে ভারানে তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে রিয়াল এগিয়ে যায় ২-১ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। টিকে থাকে শিরোপা জয়ের লড়াইয়ে।

পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করা হুয়েস্কা চলতি মৌসুমে মাত্র ২টি জয় পেয়েছে ২২ ম্যাচ খেলে। ঝুলিতে রয়েছে মাত্র ১৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলের শেষ স্থানটি (২০তম) রয়েছে তাদের দখলে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD