শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ

করোনাভাইরাসে আরো ১০৯ পুলিশ আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০৯ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৬৮ জন সদস্য রয়েছেন।

এ নিয়ে সারা দেশে মোট ৬৭৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। আর শুক্রবার পর্যন্ত মারা গেছেন চারজন সদস্য। মারা যাওয়া সবাই ঢাকা মহানগর পুলিশের সদস্য।

পুলিশ সদর দফতর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার দুপুর পর্যন্ত সারা দেশে পুলিশের ১ হাজার ২২৫ জন সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আইসোলেশনে রাখা হয়েছে ১৭৪ জনকে। আর ৫৫ জন সুস্থ হয়েছেন।

সারা দেশের তুলনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকা মহানগর পুলিশের সদস্যরা। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের নতুন ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ডিএমপিতে শুক্রবার পর্যন্ত মোট ৩২৮ জন আক্রান্ত হয়েছেন।

করোনায় মারা যাওয়া ৪ পুলিশ সদস্যদের মধ্যে সর্বশেষ শুক্রবার সকালে মারা যান এসআই নাজির উদ্দীন। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিরক্ষা শাখায় কর্মরত ছিলেন। এর আগে এএসআই আবদুল খালেক, ট্রাফিক পুলিশ কনস্টেবল আশেক মাহমুদ ও কনস্টেবল জসিম উদ্দিন মারা যান।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD