চাঁদপুরে বোগদাদ নামের যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির মৌতা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গীতা রানী দাস এর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি ও বিভা রানী ভৌমিক এর বাড়ি কুমিল্লার নিমসার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি শাহরাস্তির মৌতা বাড়ি এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী মারা যায়। খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন এবং আহত হয়েছে আরও ৩ জন। তারা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গাড়িচালক ও হেলপার পলাতক রয়েছেন।
লাইটনিউজ