প্রথমার্ধে ১-০ তে পিছিয়ে ছিল বার্সেলোনা। তবে বদলি হিসেবে নেমে তিন মিনিটের মধ্যে কাতালানদের সমতায় ফেরান লিওনেল মেসি।
লা লিগায় আর্জেন্টাইন সুপারস্টারের উদ্দীপনায় রিয়াল বেটিসের মাঠে ৩-২ গোলে জিতেছে কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে হার মেনেছে লিভারপুল। লিগের বর্তমান চ্যাম্পিয়নদের ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
দুরন্ত এ জয়ে কোচ ইয়ুর্গেন ক্লপের ক্লাবটি চেয়ে দশ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে রইল ফুটবল গুরু পেপ গার্দিওলার শিষ্যরা।
ইংলিশ লিগের লিগের অন্য ম্যাচে চেলসি ২-১ গোলে ধরাশায়ী করেছে শেফিল্ড ইউনাইটেডকে। টটেনহ্যাম হটস্পার ২-০ গোলে জিতেছে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে।
লাইটনিউজ