শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

বয়স্ক ব্যক্তির চেয়ে অল্পবয়সি তারকার মৃত্যু অনেক বেশি বেদনার, মন্তব্য অমিতাভের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২০

 

কোনও বয়স্ক তারকার চেয়ে অল্পবয়সি তারকার মৃত্যুর শোক অনেক বেশি। এমনই মনে করেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। তিনি ইনস্টাগ্রামে সদ্যপ্রয়াত অভিনেতা ইরফান খান ও ঋষি কপূরের ছবি পোস্ট করে লিখেছেন, ‘একজন বয়স্ক তারকার মৃত্যু বনাম একজন অল্পবয়স্ক তারকার মৃত্যু… প্রথমজনের থেকে দ্বিতীয়জনের ক্ষেত্রে শোক অনেক বেশি… কেন? অল্পবয়স্ক তারকার মৃত্যুর শোক অনেক বেশি দুঃখজনক। অল্পবয়স্ক ব্যক্তির মত্যু বয়স্কের চেয়ে অনেক বেশি বেদনাদায়ক। কারণ, অল্পবয়সি ব্যক্তির ক্ষেত্রে সম্ভাবনা বোঝা যায়নি।’

পরপর দু’দিন ইরফান ও ঋষির মৃত্যুতে বলিউডে শোকের ছায়া। এই দুই অভিনেতার সঙ্গেই কাজ করেছেন অমিতাভ। স্বভাবতই তিনিও শোকস্তব্ধ। সোশ্যাল মিডিয়া পোস্টে সেই বেদনাই প্রকাশ করেছেন তিনি।

ঋষির সঙ্গে ‘কভি কভি’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘কুলি’, ‘১০২ নট আউট’ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ। তিনি ইরফানের সঙ্গে ‘পিকু’ ছবিতে অভিনয় করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD