শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিবের পর ছিটকে পড়লেন সাদমানও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা টেস্টে আরেক ধাক্কা টাইগার শিবিরে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর এবার টেস্ট থেকে ছিটকে পড়লেন তরুণ সাদমান ইসলাম। ডান পায়ের কুঁচকির ইনজুরিতে পড়েছেন এ বাঁহাতি ওপেনার।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় পড়ে গিয়ে আহত হন সাদমান। পরে বিসিবির মেডিকেল টিমের পরামর্শে দ্বিতীয় টেস্টে তাকে দল থেকে বাদ রাখা হয়।

এর আগে ঊরুর ইনজুরি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তার পরিবর্তে দলে রাখা হয়েছে সৌম্য সরকারকে। সাদমান ছিটকে গেলেও ঢাকা টেস্টে তার পরিবর্তে কাউকে দলে নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

বিসিবির মেডিকেল টিম জানায়, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত সাদমান ইসলামকে দলে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান সাদমান। এর পর কিছু সময়ের জন্য মাঠ ছেড়ে উঠে এলেও পরে আবার নেমেছিলেন। কিন্তু পঞ্চম দিন আর মাঠেই নামতে পারেননি এই তরুণ। তার না থাকায় স্বাভাবিকভাবেই টপ অর্ডারে বাড়তি চাপ পড়বে।

চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে সফল ছিলেন সাদমান। প্রথম ইনিংসে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, যা ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত রান। তবে দ্বিতীয় ইনিংসে নামের প্রতি সুবিচার করতে পারেননি, আউট হয়েছেন মাত্র ৫ রানে।

মিরপুর টেস্ট শুরু হবে বৃহস্পতিবার থেকে। প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD