শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কেমিকেল কারখানায় আগুন: ধ্বংসস্তূপে মিলল আরও ২ লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

গাজীপুরের শ্রীপুরে এএসএম কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজনের ‍মৃত্যু হলো।

শনিবার সকালে শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামে এএসএম কেমিকেল কারখানার হাইড্রোজেন পার অক্সাইড প্লান্টের ধ্বংসস্তূপে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার আওয়ালপুর গ্রামের সিরাজ বেপারীর ছেলে আশরাফুল ইসলাম (৫০) ও কুমিল্লা জেলার দাউদকান্দির থানার তুলাতুলি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাসির উদ্দিন (৩৯)।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ওই কারখানার শ্রমিক শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের তাইজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

কারখানার সহকারী মহাব্যবস্থাপক আবদুর রউফ বলেন, আশরাফুল মেকানিক্যাল ফিডার ও নাসির অপারেটর পদে কর্মরত ছিলেন। অগ্নিকান্ডের পর থেকেই উভয়েই নিখোঁজ ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার কারখানা থেকে আলমগীর হোসেন নামের আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কারখানার পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফন কাফনের জন্য কিছু অর্থ সহায়তা দেয়া হয়েছে। পরে বিধি অনুযায়ী অন্যান্য পাওনাদি ও সহায়তা দেয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের তালিকা অনুযায়ী আর কেউ নিখোঁজ নেই।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, আগুনে নিহত কারখানা শ্রমিকদের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানা কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ এনে অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় নিহত আলমগীরের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD