শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এক মুলার ওজন সাড়ে ৮ কেজি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

রাজশাহীর বাঘায় অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক হাফিজুর রহমান বুল্লার জমিতে ৮ কেজি ৫৭ গ্রাম ওজনের একটি মুলা পাওয়া গেছে।

শনিবার সকালে কলেজশিক্ষক তার জমি থেকে মুলাটি তুলে নিয়ে এসে ওজন করেন। পরে তিনি তার নিজ গ্রামের মোড়ে নিয়ে গেলে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করতে থাকেন।

জানা যায়, উপজেলার আড়ানী ইউনিয়নের সোনাদহ গ্রামের অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক হাফিজুর রহমাম বুল্লার শখের বসে বাড়ির পাশে নিজ জমিতে কিছু মুলার চাষ করেন। অন্যগুলো তুলে খেয়ে নিলেও এই ৮ কেজি ৫৭ গ্রাম ওজনের একটি মুলা তিনি আলাদাভাবে পরিচর্যা করেন।

শনিবার সকালে জমি থেকে উঠিয়ে ওজন দিয়ে দেখেন তার ওজন হয়েছে ৮ কেজি ৫৭ গ্রাম। হাফিজুর রহমাম বুল্লার আড়ানী ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

হাফিজুর রহমাম বুল্লার বলেন, আমি ছোট থেকে নিজের জমিতে অন্যান্য সবজির আবাদ করি। তার সঙ্গে মুলার আবাদ করা হয়। গত বছর থেকে বাড়ির পাশে মুলার আবাদ শেষে জমিতে একটি-দুইটি রেখে বিশেষভাবে যত্ন নিয়ে থাকি। এত বড় আকারের মুলা হতে পারে এটা আমার জানা ছিল না।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, মুলাটির বিষয়ে শুনেছি। বিশেষ পরিচর্যা নিলে ও জমির উর্বরতা বেশি থাকলে কোনো কোনো সময় এমন মুলা হতে পারে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD