শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এবার সিলেটে মাহফিলের অনুমতি পেলেন মামুনুল হক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

এবার শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন করার শর্তে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হককে মাহফিলে আসার অনুমতি দিয়েছে প্রশাসন।

সিলেটের ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা জামেয়া মাদানিয়া কাজিরবাজারের ৪৬তম বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন তিনি।

দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষদিন আজ শনিবার রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত তিনি হযরত শাহজালালের (রহ.) জীবনীর ওপর ওয়াজ করবেন। এরপর সড়কপথে তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

মাদ্রাসা কর্তৃপক্ষের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ।

তিনি বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন যে, তারা শান্তিপূর্ণভাবে তাদের অনুষ্ঠান সমাপ্ত করবেন।

এদিকে সুনামগঞ্জের ছাতকে জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদ্রাসার ৪৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাওলানা মুহাম্মদ মামুনুল হক উপস্থিত থাকার কথা রযেছে।

তবে প্রশাসনের অনুমতি নিয়ে দ্বিধায় রয়েছেন আয়োজকরা। আয়োজনকারীরা অবশ্য বলেছেন, সব ধরনের বাধা-বিপত্তি ডিঙিয়ে ইসলামী মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। মামুনুল হককে সুরক্ষা দিতে ২০০ যুবকের স্বেচ্ছাসেবক দল তৈরি করা হয়েছে।

তবে পুলিশ বলেছে, বিতর্কিত মাওলানা মামুনুল হককে প্রতিহত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD