ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়ের জামাইকে পরাজিত করেছেন শ্বশুর। আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান কাউন্সিলর বাবুল মিয়া ও তারই বড় মেয়ে লিজা আক্তারের জামাই মো. হুমায়ুন কবির। এর মধ্যে জামাই হুমায়ুন কবির পানির বোতল প্রতীক ও শ্বশুর বাবুল মিয়া পাঞ্জাবি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
লাইটনিউজ