শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বসন্ত-ভালোবাসা দিবসে ফুল বিক্রি না হওয়ায় বিপাকে চাষি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

রংপুরের পীরগাছায় বসন্ত ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করতে না পারায় চাষিরা চরম বিপাকে পড়েছে। সারাদিন মাঠে অপেক্ষা করেও তেমন ফুল বিক্রি করতে পারেনি তারা। ফুল বিক্রি করতে না পারায় বাগানে শোভা পাচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল।

রোববার(১৪ ফেব্রুয়ারি) দুপুরের উপজেলার রাম গোপাল গ্রামের আনোয়ার হোসেনের ফুল বাগানে গিয়ে দেখা যায় এমন চিত্র। বাগানে শোভা পাচ্ছে বিভিন্ন রকমের ফুল। কোন ক্রেতা নেই। বিক্রির অপেক্ষায় প্রহর গুণছেন তিনি।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবে প্রতিবছর প্রচুর ফুল বিক্রি হয়। কিন্ত এবছর ফুল বিক্রি নেই বললে চলে। শুধু যৎসামান্য গোলাপ ফুল বিক্রি হলেও অন্যান্য ফুল বিক্রি না হওয়ায় বাগানেই শোভা পেতে দেখা যায়। বাগানে গোলাপের পাশা পাশি গাঁধা, জবা, নাইনটাস, ইন্টার হেনা, গেজনিয়া ও ক্যালেন্ডুলা ফুলের চাষ করা হয়েছে।

ফুল চাষি আনোয়ার হোসেন বলেন, প্রতি বছর এ সময়ে প্রচুর ফুল বিক্রি করি। কিন্তু এবারে তেমন ফুল বিক্রি হচ্ছে না। করোনা কালীন সময়ে প্রায় অর্ধলাখ টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বসন্ত ও ভালোবাসা দিবসের জন্য প্রচুর ফুল চাষ করেছি। কিন্তু একই দিনে দুটি দিবস হলেও ফুল বিক্রি নাই। বাগানে প্রায় ৬০ হাজার টাকার অবিক্রিত ফুল নিয়ে চরম বিপাকে আছি। এসব ফুল এক সপ্তাহের মধ্যে বিক্রি করতে না পাড়লে ঝড়ে পড়ে যারে।

তিনি আরো বলেন, গত বছর স্কুল কলেজ খোলা থাকায় বাগান থেকে প্রচুর ফুল বিক্রি করেছি। এবারে ছাত্র-ছাত্রীর উপস্থিতি নাই। দুই একজন পথচারি বাগানে এসে শুধু ছবি তুলে চলে যাচ্ছে। এবারো চরম ক্ষতির মুখে পড়তে হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD