শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও পাকিস্তানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো বাবর আজমের দল।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ডেভিড মিলারের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৮ উইকেটে ১৬৪ রান করে প্রোটিয়ারা।

মিলারের ৪৫ বলে ৮৫ রানের ইনিংসটি সাজানো ৫টি চার ও ৭টি ছয়ে। মালান ২৭ ও বিলজন ১৬ ছাড়া আর কেউই ভালো করতে পারেনি।

জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক পাকিস্তান। বাবর আজম ৪৪, মোহাম্মদ রিজওয়ান ৪২, হাসান আলী ২০ করেন।

১৩ রান ২ উইকেট ও ১৮ রান দিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ নেওয়াজ। তিন ম্যাচে ১০৪*, ৫১ ও ৪২ রান তুলে সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজও ২-০ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD