রংপুরের পীরগঞ্জে চিহ্নিত মাদক কারবারি আশরাফুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আশরাফুল ইসলাম পীরগঞ্জ উপজেলার আব্দুল্লাপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আশরাফুলকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে ৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৮৬ পিস ইয়াবাসহ আশরাফুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।