শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দলের ধোলাই হওয়া নিয়ে যা বললেন সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

ইনজুরির কারণে ছিটকে গেছেন ঢাকা টেস্ট থেকে। মাঠের বাইরে থেকে দেখেছেন সতীর্থদের অসহায় আত্মসমর্পণ। অধিনায়ক মুমিনুল হক বারবার বলেছেন, তিনি মাঠে সাকিবকে মিস করছেন। সাকিববিহীন বাংলাদেশ ঘরের মাঠে উইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেয়েছে। মিরপুরে তো হেরে গেছে চার দিনে। আজ একটি অনুষ্ঠানে সাকিব কথা বললেন দলের পরাজয় নিয়ে।

‘ফ্রেন্ডশিপ’ নামের একটি বেসরকারি সংস্থার শুভেচ্ছাদূত সাকিব আজ সংস্থাটির এক অনলাইন প্রচারণার সময় দলের পারফর্মেন্স নিয়ে বলেন, ‘ভেবেছিলাম আজ ক্রিকেট নিয়ে কথা বলব না। তবু বলতে হচ্ছে। পরাজয় কাম্য নয়। তবে শুধু ক্রিকেটেই নয়, যেকোনো খেলাতেই জয়-পরাজয় থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি, সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’

অবশ্য গতকাল ম্যাচ হারের পর মুমিনুল বলেছিলেন, গত ২০ বছরে টেস্টে বাংলাদেশের কোনো উন্নতিই হয়নি। নিজেদের সব ব্যর্থতাও তিনি স্বীকার করে নিয়েছিলেন। যথারীতি প্রতিশ্রুতি দিয়েছিলেন সামনের শ্রীলঙ্কা সিরিজে ভালো করার। সে যাই হোক, সাকিবকে আরও একটি সিরিজ মিস করবে বাংলাদেশ। তৃতীয় সন্তান জন্ম উপলক্ষে তিনি আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD