শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পিরোজপুরে আ.লীগের দুপক্ষের পাল্টাপাল্টি মামলা, গ্রেফতার ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

আধিপত্য বিস্তার নিয়ে পিরোজপুরে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে।

সোমবার রাতে সদর থানায় করা একটি মামলায় কদমতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ খানসহ ৩৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ মামলাটি করেছেন স্থানীয় মো. ফারুক শেখ।

অন্যদিকে পিরোজপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বায়েজিদ হোসেনসহ ২৩ জনকে আসামি করে অপর মামলাটি করেছেন স্থানীয় সালেহা বেগম।

পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনার সঙ্গে জড়িত দুগ্রুপের চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ আহত হয়েছেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হানিফ খান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মো. সিহাব উদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, আসন্ন ইউপি নির্বাচন কেন্দ্র করে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ খান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মো. সিহাব উদ্দিন গ্রুপের সঙ্গে বিরোধ চলে আসছিল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD