রংপুরের শঠিবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে মেহেদী হাসান সৌরভ (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । এসময় তার কাছ থেকে ২০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে শঠিবাড়ি পেট্রোল পাম্পের পশ্চিম পাশ থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান সৌরভ মিঠাপুকুর উপজেলার হাতিমপুর এলাকার মৃত খাজানুরের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শঠিবাড়ি পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মেহেদী হাসান সৌরভকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে ২০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, বিশেষ অভিযান চালিয়ে মেহেদী হাসান নামের এক চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লাইটনিউজ