শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাদক কারবারিদের হামলায় ৪ জন র‌্যাব সদস্য আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

নীলফামারীর কিশোরগঞ্জে মাদক কারবারিদের হামলায় দিনাজপুর র‌্যাব-১৩ এর চারজন সদস্য আহত হয়েছেন। এ সময় দেড় কেজি গাঁজাসহ আটক তিন ব্যক্তিকে বুধবার সকালে মাদক মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী কামারপাড়া গ্রামের ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আটককৃতরা হলেন- ওই গ্রামের অধীর চন্দ্রের ছেলে পরিমল রায়, পুষ্পজিৎ রায়ের ছেলে আকাশ রায় ও জোগেস চন্দ্রের ছেলে ডালিম কুমার।

আহত র‌্যাব সদস্যরা হলেন- এএসআই আরশেদ আলী, সৈনিক প্রবীর, সৈনিক নূরুল ও কনস্টেবল আব্দুল কাদের। আহত র‌্যাব সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পান, বগুলাগাড়ী গ্রামের হরতকীরতল কালীমন্দির এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। তারা সেখানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টাকালে গাঁজাসহ ওই তিন ব্যক্তিকে আটক করেন।

আটককৃতদের ছিনিয়ে নেয়ার জন্য তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় এক এএসআইসহ চারজন র‌্যাব সদস্য আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার রাতেই দিনাজপুর র‌্যাব-১৩ এর জেসিও নায়েব সুবেদার ফুলমিয়া সরকার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা নয়জন মাদক কারবারির বিরুদ্ধে থানায় মামলা করেন।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD