শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীতে ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর দারুস সালাম দক্ষিণ কল্যাণপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. শফিকুল ইসলাম সজল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. শফিকুল ইসলাম সজলকে গ্রেফতার করে র‌্যাব। এসময় কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৪৫ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ এর আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD