শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ওভারটেক করতে গিয়ে ডোবায় বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অন্য গাড়িকে ওবারটেক করতে গিয়ে যাত্রীবাহী একটি বাস ডোবায় পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিক শিল্পনগরীর কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি গাজী মো. শাখাওয়াত হোসেন জানান, সকালে আশুগঞ্জ গোলচত্বর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে বিসিক শিল্পনগরীর সামনে অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি মহাসড়কের পাশে ডোবায় পড়ে যায়। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD