শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হবিগঞ্জের কৃতি সন্তান বিচারপতি আব্দুল হাই এর ইন্তেকাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটের কৃতি সন্তান বিচারপতি মো. আব্দুল হাই আর নেই। তিনি আজ শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বিচারপতি মো. আব্দুল হাই বাংলাদেশ শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো ২ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।

তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের জজবাড়ীতে জন্মগ্রহণ করেন। বিচারপতি মো. আব্দুল হাই ১৯৮৬ হতে ১৯৯৪ সাল পর্যন্ত জেলা ও দায়রা জজ ছিলেন। ২০০০-২০০১ সালে আইন সচিবের দায়িত্ব পালন করেন।

সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক এই বিচারপতির দুই ছেলে বড় ছেলে মো. আরিফুল হাই রাজিব আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ও ছোট ছেলে ব্যারিস্টার ইমরানুল হাই সজিব সুপ্রিম কোর্টে প্র্যাক্টিস করছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD