শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাঁচদিনেই লাখপতি জেলে ওয়ালিউর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মায় জেলে ওয়ালিউরের জালে ৪০ কেজি ওজনের আরও একটি বাগাড় মাছ ধরা পড়েছে। রোববার সকাল ৬টার দিকে চকরাজাপুর এলাকার পদ্মা নদীতে পাওয়া মাছটি তিনি ৩৪ হাজার টাকায় বিক্রি করেছেন।

কয়েক দিন আগেও এই পদ্মায় পাঁচটি বাগাড় পেয়েছিলেন ওয়ালিউর; যেগুলোর ওজন ছিল ৭৬ কেজি। সব মিলিয়ে পাঁচদিনে প্রায় দুই লাখ টাকার বাগাড় বিক্রি করলেন কালিদাসখালী চরের এই জেলে। জানা গেছে, উপজেলার চকরাজাপুর পদ্মায় দীর্ঘদিন ধরে জাল দিয়ে মাছ শিকার করেন ওয়ালিউর রহমান। তিনি কয়েক দিন আগেও তার জালে পাঁচটি বাগাড় ধরা পড়েছিল। রোববার সকালে ৪০ কেজি ওজনের আরও একটি বাগাড় মাছ ধরেন তিনি।

মাছটি প্রতিকেজি ৮৫০ হিসেবে বিক্রি করেছেন। ৩৪ হাজার টাকায় মাছটি কিনেছেন চকরাজাপুর চরের মাছ ব্যবসায়ী করম আলী। তিনি মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করবেন বলে জানিয়েছেন। ওয়ালিউর রহমান বলেন, এই মৌসুমে ইলিশের তেমন দেখা মেলেনি। তবে বাগাড় মাছ ভালো পেয়েছি। গত পাঁচদিনে আমি প্রায় দুই লাখ টাকার বাগাড় বিক্রি করেছি। ইলিশের চেয়ে এই মাছের দামও ভালো পাচ্ছি। বিক্রি করতেও তেমন অসুবিধা হয় না। ব্যাপারিকে খবর দিলেই ঘাট থেকে নিয়ে যায়।

উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, উপজেলার মধ্যে ২৬ কিলোমিটার পদ্মা নদী রয়েছে। জেলে আছে এক হাজার ৩০৭ জন। এর মধ্যে নিবন্ধন করা জেলে রয়েছে ৮৮৫ জন। তবে বড় মাছ পাওয়ার কারণে জাটকা ধরার প্রবণতা কমে গেছে। জেলেরা এখন নিয়মিত পদ্মায় প্রতিনিয়ত বড় মাছ ধরছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD