শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনাকে জয় করলেন ইরানের ৯০ বছরের বৃদ্ধা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : ইরানের পশ্চিমাঞ্চলীয় লরেস্তান প্রদেশের কোভিড-১৯ রোগে আক্রান্ত এক ৯০ বয়সী নারী সুস্থ হয়ে উঠেছেন।

তিনি ওই প্রদেশের আলিগুদার্জ শহরের ভেলিয়ান হাসপাতাল থেকে রোববার ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। খবর ইরনার।

হামজেহ তুলাবি নামে ওই নারী এক সপ্তাহের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেন। করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ ধরা পড়লে তিনি হাসপাতালে ভর্তি হন। ভেলিয়ান হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠেন তিনি। সাধারণত এ রোগে ৭০ বছরের বেশি যাদের বয়স, তাদের মৃত্যুর হার সবচেয়ে বেশি।

এ ক্ষেত্রে ৯০ বয়সী ইরানি ওই নারীর করোনাকে জয় করাটা বলতে গেলে একটি বিরল ঘটনা। ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জন মারা গেছে। গত ৫৫ দিনের মধ্যে একদিনে এটি সবচেয়ে কম মৃত্যু সংখ্যা।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কিয়ানুস জাহানপুর জানিয়েছেন, ৯৭ হাজার ৪৭৪ জন কোভিড-১৯ রোগীর মধ্যে ৭৮ হাজার ৪২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ পর্যন্ত দেশটিতে ৬ হাজার ২০৩ জন করোনায় মারা গেছেন। এদিকে দেশটিতে করোনার প্রকোপ কমে আসায় ১৩২ শহরে আজ সোমবার থেকে সব মসজিদ খুলে দেয়া হচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD