শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুমিল্লায় ১১৮ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

কুমিল্লায় পৃথক অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ছোট একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের সদর উপজেলার কলাতলী চন্দ্রিমা মাঠ গ্রামের শাহ আলমের ছেলে মনসুর আলম, একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক, কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী গ্রামের কামাল মিয়ার ছেলে বাবলু, ব্রা‏হ্মণপাড়া উপজেলার নাগাইশ উত্তর পাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মেহেদী হাসান এবং একই উপজেলার বাগড়া গ্রামের মৃত নানু মিয়ার ছেলে ফারুক।

মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, র‌্যাবের সদস্যরা সোমবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা এবং মঙ্গলবার সকালে সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD