শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশের জন্য রশিদ খানের পিএসএল ত্যাগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

তারকা শূন্য হয়ে পড়ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। প্রথম রাউন্ডের খেলা কেবল শুরু হলো। তাতেই কী না ক্রিস গেইল, রশিদ খানদের মতো তারকা ক্রিকেটাররা ছাড়ছেন দল।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা ক্রিস গেইল শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন বলে চলে গেছেন দেশে। তবে যাবার আগে বলে গেছেন, দেশের খেলা শেষে আবারও ফিরবেন পিএসএলে।

এদিকে রশিদ খান এবারই প্রথম পিএসএলে খেলতে এসেছেন। খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। তার দল মাত্র দুটি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত।

তবে জিম্বাবুয়ের সঙ্গে আফগানিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বলে এবারের আসরে আর খেলা হচ্ছে না রশিদ খানের।

আগামী ২২ মার্চ পিএসএলের পর্দা নামবে ফাইনাল দিয়ে আর ২০ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান।

পিএসেল ছাড়তে মন খারাপ হয়েছে রশদেরও কিন্তু দেশের হয়ে খেলাটাকে এগিয়ে রেখেছেন সময়ের এই সেরা লেগ স্পিনার।

টুইট বার্তায় রশিদ লিখেছেন, ‘অনেক কম সময়ের ব্যবধানে পিএসএল ছাড়তে হচ্ছে। কিন্তু আমাকে জাতীয় দলের দায়িত্ব পালন করতে হবে। দারুণ সমর্থন আর ভালোবাসার জন্য লাহোর কালান্দার্সের সকল সমর্থকদের ধন্যবাদ। ইনশাআল্লাহ্, আগামী বছর দেখা হবে।’

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড:

আসগর আফগান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আফসার জাজাই, নাসির জামাল, আব্দুল মালিক, মুনির আহমেদ কাকার, শহিদুল্লাহ কামাল, বাহির শাহ মাহবুব, রশিদ খান, আমির হামজা, ফজল হক ফারুকি, সৈয়দ আহমেদ শিরজাদ, সেলিম শাফি, ওয়াফাদার মোমান্দ, জিয়াউর রহমান আকবর এবং ইয়ামিন আহমেদজাই।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD