শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘বন্দরের জায়গা অবৈধভাবে দখলের সুযোগ নেই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বন্দরের জায়গা অবৈধভাবে দখল করার সুযোগ নেই। যারা অবৈধভাবে দখল করে ফায়দা লুটছে তাদের তালিকা হচ্ছে। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে আধুনিক বন্দর হিসেবে গড়ে তুলতে এবং বিশ্বায়নের সাথে আরও ভালোভাবে যুক্ত হতে বন্দরকে পরিষ্কার রাখতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার ও চট্টগ্রামবাসী চায় চট্টগ্রাম বন্দর আধুনিক হোক, বিশ্বায়নের সাথে আরও যুক্ত হোক। কন্টেইনার হ‍্যান্ডলিংয়ের অবস্থান ৫৮তম স্থান থেকে আরও উন্নত হোক। গুটিকয়েক মানুষের জন‍্য সরকার বদনাম নিবে না। সরকার মানুষের কল‍্যাণে কাজ করছে। বাংলাদেশ মধ‍্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের কাতারে যাওয়ার চিন্তা করছে।

চট্টগ্রাম বন্দরের লালদিয়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর কোন বন্দরের নিকট এত জনবসতি নেই এবং বন্দর দিয়ে এতো লোক চলাচল করে না।

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম‍্যান রিয়ার এডমিরাল এহ শাহজাহান উপস্থিত ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD