চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। মাটির দেয়াল চাপা পড়ে শিলন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দিগড়ি চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিলন চুয়াডাঙ্গা সদর উপজেলার দিগড়ি চাঁদপুর গ্রামের ফারুক হোসেনের শিশুপুত্র।
জানা গেছে, নিহত শিশু শলন বাড়িতে রান্না ঘরের পাশে বসে খেলা করছিল। এ সময় মাটির দেয়াল চাপা পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে ফরিদ হোসেন নামে এক বিস্কুট কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। আহত হয়েছেন আলমসাধুর চালক
বৃহস্পতিবার (২৫ ফ্রেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বেগমপুর পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ হোসেন দর্শনা পৌর এলাকার আজিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
আহত আলমসাধুর চালক শরিফুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, আলমসাধুতে করে একটি বিস্কুট কোম্পানির পণ্য সরবরাহ করতে যান ফরিদ হোসেন। মালামাল সরবরাহ শেষে ফেরার পথে বেগমপুর পুলিশ ফাঁড়ির সামনে তাদের আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুই জনই গুরুত্বর আহত হন। এর মধ্যে ফরিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে অ্যাম্বুলেন্সে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই মারা যান ফরিদ। আহত শরিফুল ইসলামের অবস্থা আশঙ্কামুক্ত।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ থানায় যোগাযোগ করেনি। যোগাযোগ করলে একটি অপমৃত্যুর মামলা করা হবে।