শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পিসিবির চুক্তি প্রত্যাহার হাফিজের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

বয়স যেন একটা সংখ্যা মাত্র মোহাম্মদ হাফিজের কাছে। চল্লিশ ছুঁই ছুঁই হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে রঙ ছড়িয়ে যাচ্ছেন এই পাকিস্তানি অল-রাউন্ডার। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার ব্যাট হাসছে চওড়া গালে। তবুও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সময়টা ভালো যাছে না হাফিজের।

২০১৯ সাল থেকে চুক্তিতে না থাকা হাফিজকে আসছে মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির ‘সি’ গ্রেডে রাখে পিসিবি। তবে হাফিজ সেটিকে প্রত্যাখ্যান করেছেন। দলের সিনিয়র ও নিয়মিত পারফর্মার হিসেবে উপরের দিকে থাকাটাই স্বাভাবিক এই অল-রাউন্ডারের।

গত এক বছরে মোহাম্মদ হাফিজ টি-টোয়েন্টিতে করেছেন ৩৩১ রান। তার চেয়ে বেশি রান করেছেন কেবল ইংল্যান্ডের দাবিদ মালান (৩৮৬ রান)।

তাই হাফিজকে স্থায়ীভাবে চুক্তিতে নিতে চেয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু সেটি ‘সি’ গ্রেড হওয়ায় পছন্দ হয়নি হাফিজের।

এ নিয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান ক্রিকইনফোকে জানান, সি গ্রেডে রাখা রিজওয়ান ও ফাওয়াদ আলম দুজনেই কোনো আপত্তি করেনি কিন্তু হাফিজ সেটা প্রত্যাখ্যান করেছে। সেটা অবশ্য বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন হাফিজ।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD