শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রামের সাতকানিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত বেলাল উদ্দিন (৪৮) উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে খাগরিয়ার তৈয়ার পাড়া বটতল এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু ও ওসি মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

এদিকে বেলালের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে তার অনুসারীরা প্রতিপক্ষের বসত ঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর করে।

নিহত আওয়ামী লীগ নেতা মো. বেলাল উদ্দিনের বড় ছেলে মেহেদী হাসান হিরু জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য লিয়াকত এবং সাবেক ইউপি সদস্য সালামের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। কিছুদিন যাবৎ দুই পক্ষের লোকজন তাদের বিরোধটি মীমাংসা করে দেওয়ার জন্য আমার বাবাকে বলে আসছিল। এরই অংশ হিসেবে মোহাম্মদ খালী আবদুল মোতালেব চেয়ারম্যানের বাড়ি এলাকার দেলোয়ার ফোন করে আমার বাবাকে ডেকে নিয়ে যায়। মূলত তাদের বিরোধ মীমাংসা করার কথা বলায় আমার বাবা সেখানে গিয়েছিল। আর তারা ফাঁদ পেতে আমার বাবাকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্য লিয়াকত এবং সালামের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বেলাল সালামের অনুসারী ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ পুলিশ জাহেদ নামের একজনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD