শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তাড়াশে সাংবাদিককে প্রাণনাশের হুমকি! থানায় জিডি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে গোন্তা আলিম মাদরাসা সুপার আব্দুল মান্নানের বরখাস্তের নিউজটি প্রকাশ করায় তাড়াশ সাংবাদিক হাদিউল হৃদয়কে প্রাণনাশের হুমকি দিলে দিয়েছেন সেই বরখাস্ত হওয়া সুপারের নাতি ও তালম ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আলমাছ হোসেনের ছেলে মো. আতিক।

এ বিষয়ে নিরাপত্তা চেয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংবাদিক হাদিউল হৃদয় বাদী হয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক।

সাংবাদিক হাদিউল হৃদয় জানান, গোন্তা আলীম মাদরাসার ‘অধ্যক্ষ বরখাস্ত ’এ শিরোনামে তাড়াশ নিউজ ২৪ অনলাইনে একটি সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত ওই সংবাদটি তিনি তার ফেসবুকে শেয়ার করে বিভিন্ন জনকে ট্যাগ করে। এর জের ধরে সুপারের নাতি আতিক মঙ্গলবার রাত ৮টা ৪৩ মিনিটে তাকে ফোন দেন। এ সময় তাকে গালাগালি করে প্রাণনাশের হুমকি দেন।

সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা ও তাড়াশ উপজেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD