শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তিন মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে তিন মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোটচাঁদপুর পৌরসভাধীন দুধসর গ্রামের শিমুল বিশ্বাসের ছেলে সৌভিক বিশ্বাস (২৮), কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের জুয়েল হোসেনের ছেলে সোহেল হোসেন (২৭) ও আনোয়ার আলীর ছেলে আকরাম হোসেন (৪০)।

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, নিহত সৌভিক বিশ্বাস মোটরসাইকেলযোগে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাতবিলা তেলপাম্পের সামনে পৌঁছলে কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ক্রস করার সময় বাসের পেছন থেকে একটি মোটরসাইকেল বাসটিকে ওভারটেক করতে যায়।

ফলে দুই মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কালীগঞ্জের দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সৌভিক মারা যান। এ সময় আহত হন আরও চার মোটরসাইকেল আরোহী। এর মধ্যে সোহেল ও আকরাম যশোর সদর হাসপাতালে মারা গেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD