শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিদেশ যাওয়া হলো না সালমানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

স্বপ্ন ছিল বিদেশ গিয়ে পরিবারের হাল ধরবেন। তবে আর বিদেশ যাওয়া হলো না সুনামগঞ্জের জগন্নাথপুরের সালমান খানের(২৭)। আজ শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার আশারকান্দি ইউনিয়নের মিঠাভরাং গ্রামের আলিউর রহমান খানের ছেলে সালমান খান প্রায় তিন বছর ধরে পরিবহনে সুপারভাইজার পদে নিয়োজিত ছিলেন। শুক্রবার ভোরে এনা পরিবহনে সিলেট থেকে ঢাকায় যাচ্ছিলেন সালমান। সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সালমানসহ আটজন নিহত হন। এ ঘটনায় আরো অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়ে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সালমান খানের চাচাতো ভাই আব্দুস সামাদ খান বলেন, এনা পরিবহনে আমার চাচাতো ভাই সালমান কাজ করতেন। সম্প্রতি সৌদি আরবে যাওয়ার জন্য তাঁর প্রস্তুতি চলছিল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD