শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বেপরোয়া ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুর শহরে ট্রাকচাপায় অটোরিকশার একযাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে জেলা শহরে কাজী নজরুল ইসলাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নিখিল চন্দ্র দাস (৬৫) নামে এক অটোরিকশা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের বেপরোয়া গতি এবং অটোরিকশাচালক গাড়ি নিয়ন্ত্রণ করতে না পারায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই যাত্রীর মৃত্যু হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাচালক শরীফ ও ট্রাকচালক মো. শাহির রাজাকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD